খুঁজুন
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ, ১৪৩৩

ক্যাডেট একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুলনা থেকে :
প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ
নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শহিদুল্লাহ্ আল আজাদ : খুলনা জেলায় রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নৈহাটি মধ্য পাড়া নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মাওঃ ক্বারি সালমানের সঞ্চালনায় বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতিঃ তারেক আহমদ টিপু,  প্রধান উপদেষ্টা মোঃ আঃ রহিম কাজি,  মাদ্রাসা কমিটির সেক্রেটারি মোঃ লিয়াকত আলী খাঁন,   মোঃ কামরুল ইসলাম খাঁন, রূপসা মটর সাইকেল ইউনিয়নের নব নির্বাচিত সাধারণ সম্পাদকঃ মোঃ রাশেদুজ্জামান রাকিব।

এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ হাবিবুর ইসলাম বেলালী, মাওঃ আবু হাসান, মাওঃ আঃ রহমান, মোঃ ইসরাফিল হক, মোঃ শাহরিয়ার আজাদ রাব্বি।

প্লে শ্রেণীতে সর্বোচ্চ মার্ক পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন ৪জন, মোঃ ইয়াকুব, মোসাঃ মাইশা মনি, মোসাঃ তাসনিম আক্তার, মোসাঃ সুমাইয়া, ২য় স্থান মোসাঃ সাইমা সানাম তুবা,  ৩য় স্থান মোঃ সিয়াম।
নার্সারি শ্রেণীতে একই মার্ক পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন এস এম রাফসান, মোঃ যুবায়ের, মোঃ সামিউল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম আমিন, মোসাঃ ফাতেমা খানম। ২য় স্থান মোঃ রাফিন মল্লিক, মোসাঃ হুমায়রা খান, মোসাঃ সোহানা আক্তার ইলামনি, ৩য় স্থান আনিশা রহমান।
প্রথম শ্রেণীতে প্রথম স্থান মোঃ ইয়াসিন আরাফাত, ২য় স্থান মোঃ রাকিবুল ইসলাম মোসাঃ শ্রাবণী আক্তার, ৩য় স্থান মোঃ আমির হামজা।
২য় শ্রেণীতে প্রথম স্থান মোসাঃ মেহেরুন্নেছা, ২য় স্থান মোঃ আরফিন খান, ৩য় স্থান মোসাঃ সাইমা সুলতানা।
৩য় শ্রেণীতে প্রথম স্থান মোসাঃ সানজিদা জামান, ২য় স্থান মোসাঃ জান্নাতুল, ৩য় স্থান মোসাঃ সুরমা আক্তার সামিয়া
৪র্থ শ্রেণীতে প্রথম স্থান মোসাঃ মারিয়া মিথিলা, ২য় স্থান মোসাঃ আনিকা আক্তার, ৩য় স্থান মোঃ আব্দুল্লাহ খান।

উল্লেখ্য ২০২৪ ইংরেজি বর্ষে মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থী
৫ম শ্রেণীতে প্রথম স্থান মোসাঃ সাইমা খাতুন, ২য় স্থান মোসাঃ আরজু মুনি, ৩য় স্থান মোঃ ইয়ামিন ইমরোজ রোমান ৪র্থ মোঃ জুবায়ের সরদার হামিন, ৫ম মোঃ ইসরাক ইমতিয়াজ রোহান, ৬ষ্ঠঃ মোসাঃ লামিয়া খাতুন।

হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ

জনী শেখ, ​হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ

 

দিনাজপুরের হাকিমপুরে খরিপ-১ মৌসুমে মুগডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কার্যালয়ে ২০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

​উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, হাকিমপুর  কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আজাদ।

​হাকিমপুর  কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি মুগডাল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। মূলত মাটির উর্বরতা রক্ষা ও আমিষের চাহিদা পূরণে কৃষকদের উদ্বুদ্ধ করতেই সরকারের এই উদ্যোগ।

তরুণ সমাজ বাঁচাতে মাদারীপুরে মাদকবিরোধী ঐক্য; অপরাধীদের ঠাঁই নেই শিরখাড়ায়।

মো: মাহামুদুল হাসান মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
তরুণ সমাজ বাঁচাতে মাদারীপুরে মাদকবিরোধী ঐক্য; অপরাধীদের ঠাঁই নেই শিরখাড়ায়।

 

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরখাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেল্লাল মুন্সী, বিএনপি নেতা সেলিম আকন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেম বেপারী, আইয়ুব আলী সিকদার, রহিম বেপারী, মাসুদ বেপারী, জাকির সিকদার, কালাম ফরাজী, হাবু শেখ, জাফর ফকির, তুহিন হাওলাদার ও সুবাহান বেপারীসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন রায়েরকান্দি যুব উন্নয়ন সংঘের সহ-সভাপতি মিজানুর মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মুন্সী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল শিকদার, নির্বাহী সদস্য পলাশ শিকদার, জুয়েল মোল্লা ও সুমন খালাসী। যুবদল নেতা রাজিব ফরাজীসহ স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শিরখাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় এলাকার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের আস্তানা চিহ্নিত করে তা ভেঙে দিতে হবে এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও চুরি-ডাকাতির মতো অপরাধের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে এসব অপরাধীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে প্রশাসনের সহায়তায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, মাদক, চুরি ও বালুদস্যু নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সভায় সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে এলাকাভিত্তিক মাদকবিরোধী কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

মান্দায় ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
মান্দায় ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা
নওগাঁর মান্দা উপজেলায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) মান্দা প্রেসক্লাব প্রাঙ্গণে বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে।
লোকমোর্চা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কোঅর্ডিনেটর আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা কোঅর্ডিনেটর ময়না রানী এবং ওয়েভ ফাউন্ডেশনের মান্দা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহাদত হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মাস্টার দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক বাদেশ আলী, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, সাবেক নারী ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম এবং প্রসাদপুর বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় লোকমোর্চার চলমান কার্যক্রম পর্যালোচনা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ তরুণ সমাজ বাঁচাতে মাদারীপুরে মাদকবিরোধী ঐক্য; অপরাধীদের ঠাঁই নেই শিরখাড়ায়। মান্দায় ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা নালিতাবাড়ীতে বন্যহাতির ভয়ে আধাপাকা ধান কাটছে কৃষক ইটভাটার কালো ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক