খুঁজুন
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র, ১৪৩৩

মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ

খুলনায় মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ

খুলনা থেকে :
প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
খুলনায় মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ

শহিদুল্লাহ্ আল আজাদ : খুলনায় মহান বিজয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হবে। প্রত্যুষে বয়রাস্থ মেট্রোপলিটন পুলিশ লাইনে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে আটটায় খুলনা জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন। সকাল নয়টায় বিজয় দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই স্থানে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন করা হবে। সকাল সাড়ে ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা প্রদান করা হবে। নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের দর্শনের জন্য বিআইডব্লিউটিএ রকেট ঘাটে বেলা দুইটা হতে সূর্যাস্ত পর্যন্ত উম্মুক্ত রাখা হবে। রেল স্টেশন, বিআইডব্লিউটিএ ঘাট, ও লঞ্চ ঘাটে রেল, স্টিমার, লঞ্চ ও জাহাজ সজ্জিত করা হবে। শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ এবং বিভিন্ন স্থাপনাসমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন রঙিন নিশান দ্বারা সজ্জিত করা হবে।
১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে জেলা ও উপজেলা সদরে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, নৌকা বাইচ, ফুটবল ও হাডুডু খেলার আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে শহিদ হাদিস পার্ক, শিববাড়ি মোড়, দৌলতপুর শহিদ মিনারসহ উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে সিনেমা হলসমূহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাদযোহর বা সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। বাদ জোহর হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার ও ভবঘুরে আশ্রয়কেন্দ্রগুলোয় বিশেষ খাবার পরিবেশন করা হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গিলাতলা শিশুপার্ক, খুলনা রিভারভিউ পার্ক, বয়রা শিশুপার্ক, লিনিয়ার শিশুপার্ক ও খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশুপার্কসহ সকল পার্ক বিনাটিকেটে শিশুদের জন্য উম্মুক্ত রাখা এবং পর্যটন কেন্দ্রে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। খুলনা বিভাগীয় জাদুঘর ও ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র স্মৃতি জাদুঘর সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জনসাধারণের জন্য উম্মুক্ত রাখা হবে। ১৬ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় খুলনা জেলা স্টেডিয়ামে কেসিসি বনাম জেলা প্রশাসন একাদশের মধ্যে প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে শিশু একাডেমি শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। সুবিধাজনক সময়ে পূর্ব রূপসাঘাটে বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের মাজার প্রাঙ্গণে তাঁর বীরত্ব ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। ওই দিন নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় সংবাদপত্রসমূহ বিশেষ নিবন্ধ, সাহিত্য-সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসভিত্তিক অনুষ্ঠানমালা প্রচার করবে। ১৫ ও ১৬ ডিসেম্বর গুরুত্বপূর্ণ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে আলোকসজ্জা করা হবে।

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ভিওডি বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ভিওডি বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Oplus_131072

এম এ সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ ‘পদ দেখে, পদ দেখায়’—এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকার চকহলদি দারুল উলুম কাওমী হাফিজিয়া মাদ্রাসায় ভিওডি বাংলার ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ সালাম রুবেলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের এবং অথিতিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে ভিওডি বাংলা চ্যানেলের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কেক কাটার সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল ইসলাম শাহ্ (রেদো), ১ নং গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন রেনু, চখমিল বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসিন আলী, ১ নং গড়েয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ এবং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুল হক এবং জুয়েল।

এ ছাড়া কালের কণ্ঠের ঠাকুরগাঁও প্রতিনিধি আরিফ হাসান, সোনালী নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি আল আমিন ইসলাম, দৈনিক প্রাইভেট ডিটেকটিভের ঠাকুরগাঁও প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচারের ঠাকুরগাঁও প্রতিনিধি মাসুদ রোহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ভিওডি বাংলা সত্য, বস্তুনিষ্ঠ ও নির্ভীক সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রান্তিক মানুষের কথা তুলে ধরার চেষ্টা করে আসছে। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও সমাজের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরাই ভিওডি বাংলার অন্যতম লক্ষ্য।

বক্তারা আরও বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা।

আগামী দিনগুলোতেও আরও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মাষ্টার হুমায়ুন কবির।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চায়। দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য মোহাম্মদ সোলাইমান আলম, খায়রুল আহসান মিন্টু, আশরাফি হাবিবউল্লাহ, পৌর বিএনপির আহবায়ক মাস্টার হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রমুখ।
প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখরিত করে তোলেন। এসময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশে
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। চলতি বছর দলটি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারগঞ্জে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারগঞ্জে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকালে বালিজুড়ী হাইস্কুল মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে এ আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ র‍্যালির পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর -৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার,সহ সভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুসহ অনেকে ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। র‍্যালিটি মাদারগঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা বিএনপির গৌরব, সংগ্রাম, আত্মত্যাগ ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলের নেতাকর্মীদের ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
র‍্যালিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ভিওডি বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারগঞ্জে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু: নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার