খুঁজুন
রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ, ১৪৩৩

নওগাঁয় মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ
নওগাঁয় মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0-0x0-0-0#

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) নওগাঁ সদরে অবস্থিত প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের  অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোহনা টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মতিউর রহমান। তিনি তাঁর বক্তব্যে মহোনা টিভির সংবাদ পরিবেশনের মান এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। প্রধান অতিথি বলেন, “মোহনা টিভি দেশের প্রথম সারির একটি বিশ্বস্ত টেলিভিশন চ্যানেল, যা সততা এবং পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। নওগাঁ জেলার ঐতিহাসিক ও পর্যটন স্থানগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার মাধ্যমে এটি নওগাঁকে একটি সম্ভাবনাময় আয়ের উৎসে পরিণত করতে পারে।” তিনি প্রশাসনের উদ্দেশ্যে আরও বলেন, “দর্শনার্থীদের নিরাপত্তা এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে নওগাঁ পর্যটনের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভি, অনলাইন ও প্রিন্ট মিডিয়া সংগঠনের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. সাদেকুল ইসলাম, মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নওগাঁ জেলা শাখার সভাপতি ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. খোরশেদ আলম এবং ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মো. সাব্বির আহম্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান, বৈশাখী টিভি ও ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান হোসেন রোমান, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান নাদু, এটিএন বাংলা নিউজের জেলা প্রতিনিধি আব্দুর রাকিব, দৈনিক গণকন্ঠ এর জেলা প্রতিনিধি তুষার আহমেদ, প্রতিদিনের চিত্রের জেলা প্রতিনিধি মো. এ কে নোমান এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী নুরনবীপ্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মোহনা টেলিভিশনের সাফল্যের ইতিহাস এবং স্থানীয় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নওগাঁ জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন, এবং পর্যটন সম্ভাবনা তুলে ধরে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। স্থানীয় প্রতিনিধিরা মোহনা টিভির মাধ্যমে নওগাঁর সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরে জাতির সামনে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার ওপর জোর দেন।

আলোচনা সভার শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং এক বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সাংবাদিকদের নিরাপত্তা, এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রার্থনা করা হয়।

কলাপাড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘পায়রা’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি রফিকুল ও সম্পাদক দ্বীপ ঢালী

মেহেদী হাসান সোহাগ কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ণ
কলাপাড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘পায়রা’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি রফিকুল ও সম্পাদক দ্বীপ ঢালী

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী, সহযোগিতামূলক ও অরাজনৈতিক সংগঠন ‘পায়রা’-এর তৃতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশ-বিদেশের ৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত উপজেলার দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নতুন এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম। তিনি বর্তমানে মাস্টারদা সূর্যসেন হল সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কুয়াকাটা পৌরসভার বাসিন্দা।
সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী দিবারুল ইসলাম দ্বীপ ঢালী। তিনি বাংলাদেশ যুব ছায়া সংসদের পটুয়াখালী-৪ আসনের যুব সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কলাপাড়া পৌরসভার বাসিন্দা এবং বিশিষ্ট ব্যবসায়ী ঢালী নজরুল ইসলামের কনিষ্ঠ সন্তান।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘পায়রা’ কলাপাড়া উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। একাডেমিক ও ভর্তি-সংক্রান্ত তথ্য প্রদান, চাকরি বিষয়ক দিকনির্দেশনা, ভর্তি পরীক্ষার সময় হেল্প ডেস্ক পরিচালনা, উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, ক্যারিয়ার গাইডলাইন, আর্থিক সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প, ইফতার মাহফিল, পুনর্মিলনীসহ নানা সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে সংগঠনটি। পাশাপাশি উপজেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের একটি নিরপেক্ষ প্ল্যাটফর্মে যুক্ত করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা।
এছাড়া নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রায়হান রনি, সহ-সভাপতি (শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেল) হিসেবে মো. রুবেল মাতুব্বর, সহ-সভাপতি (কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা বিষয়ক সেল) হিসেবে সরকারি ব্রজমোহন কলেজের আলী হোসেন, সহ-সভাপতি (স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সেল) হিসেবে ঢাকা মেডিকেল কলেজের তাবাসসুম তুবা, সহ-সভাপতি (জলবায়ু, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সেল) হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মহিবুল্লাহ সুজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রাইম ইউনিভার্সিটির ফারদিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাহিদ সিফাত, সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কামরুজ্জামান কোয়েল, দপ্তর সম্পাদক হিসেবে বিইউপির আশিকুর নবীন শাওন, প্রচার সম্পাদক হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মো. ইলিয়াস, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক হিসেবে লিথুনিয়ার ভিলনিয়াস ইউনিভার্সিটির মেহেরুল ইসলাম রিসান এবং ১ নম্বর কার্যকরী সদস্য হিসেবে সরকারি ব্রজমোহন কলেজের মো. ইউনুস মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, কলাপাড়ার শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর, দক্ষ ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে ‘পায়রা’কে আরও এগিয়ে নিতে আমরা কাজ করব। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।
সাধারণ সম্পাদক দিবারুল ইসলাম দ্বীপ ঢালী বলেন, উপজেলার প্রতিটি শিক্ষার্থীকে এক ছাতার নিচে এনে তাদের শিক্ষা, ক্যারিয়ার ও মানবিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য। সকলের সহযোগিতা নিয়ে ‘পায়রা’র কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।
নবগঠিত কমিটির সদস্যরা বলেন, এলাকার শিক্ষার্থীদের স্বার্থরক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে গিফট কর্নারে অগ্নিকান্ড’১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির দাবী কর্তৃপক্ষের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে গিফট কর্নারে অগ্নিকান্ড’১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির দাবী কর্তৃপক্ষের

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে গভীর রাতে একটি গিফট সামগ্রীর দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকায় বালিজুড়ী বাজার বড় মসজিদের উত্তর পাশে মেসার্স মিম গিফট কর্নারে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে দোকান থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে করে পাশ্ববর্তী দোকান গুলো ও রক্ষা পায়। তবে কোন জায়গায় থেকে এবং কিভাবে আগুন লাগছে আমরা কেউ ধারণা করতে পারছি না।
মিম গিফট কর্ণারের মালিকের বড় ভাই শাহজাহান জানান রাত আনুমানিক ৩ ঘটিকায় দোকানে আগুন লাগে ঐ সময়ে আমার ছোট ভাইসহ আমরা বাসায় ছিলাম। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে ফলে মার্কেটের অন্যান্য দোকান গুলো রক্ষা পায় । মালামাল পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫/২০ লক্ষ টাকা।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর লিডার মোঃ সিদ্দিকুর রহমান জানান আমরা রাত ৩ টা ৮ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দোকানের সার্টারের দুটি তালা কেটে প্রবেশ করে ভিতরে আগুন নিয়ন্ত্রণ করি। দীর্ঘ প্রায় এক ঘন্টা সময় ড্যাম্পিং এর কাজ করে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয় এবং আনুমানিক দুই লক্ষ্য টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

মান্দায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেফতার ০১

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
মান্দায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেফতার ০১

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ঋষিপাড়ায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে মাটির নিচ থেকে ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ সহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জ এবং মান্দা থানার এস আই আশীষ কুমার সান্যাল এর নেতৃত্বে ২৪ জুলাই রাত ৮টার দিকে অভিযানটি পরিচালনা করে স্বপন ঋষি (৩৫), পিতা- শ্রী দুলাল ঋষিকে গ্রেফতার করেন।

অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা মাটির নিচে বিশেষ কায়দায়, লুকানো ৮০ লিটার ওয়াস চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার করেন এবং জব্দ তালিকা মুলে জব্দ করে হেফাজতে নেয়।

গ্রেফতারকৃত দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

কলাপাড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘পায়রা’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি রফিকুল ও সম্পাদক দ্বীপ ঢালী মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে গিফট কর্নারে অগ্নিকান্ড'১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির দাবী কর্তৃপক্ষের মান্দায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেফতার ০১ মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন ইসলামপুরে নিরীহ মানুষের উপর হয়রানিমূলক অভিযোগে দিশাহারা অসহায় পরিবার