খুঁজুন
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ, ১৪৩৩

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

খুলনা থেকে :
প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ
খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা থেকে : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শের নাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এদেশ আমাদের। এদেশ কাউকেও ইজারা দেয়া যাবে না। জীবন দিয়ে হলেও আমাদের অধিকার রক্ষা করব, ভোটাধিকার রক্ষা করব। বাংলাদেশ সত্য প্রতিষ্ঠা ও ন্যায় ইনসাফের জন্য দাওয়াত দিচ্ছে। একটি সমৃদ্ধি ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। খুলনা মহানগরীর দৌলতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় মিনাক্ষি হল অডিটরিয়ামে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

থানা সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর কর্ম পরিষদ সদস্য হাফেজ মোকাররম বিল্লাহ আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খুলনা অঞ্চল টিম সদস্য আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর দৌলতপুর থানা আমীর মাওলানা ফোরকান উদ্দিন মিঠু, থানা সহকারি সেক্রেটারি মোশাররফ হোসেন আনসারী, আড়ংঘাটা থানা আমীর আশরাফ হোসেন, ব্যবসায়ী থানার সহ-সভপতি আজিজুর রহমান স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ডাক্তার সাইফুজ্জামান, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ, আড়ংঘাটা থানা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহিনুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল খালেক হাওলাদার।

এ সময় শ্রমিক নেতা আনিসুর রহমান, দবির উদ্দিন মোল্লা, আফতাব উদ্দিন, মাহবুবুর রহমান জুনায়েদ, কামরুল ইসলাম, আব্দুল হাকিম, রফিকুল ইসলাম, দ্বীন ইসলাম, হাসানুল বান্না, আব্দুল হাকিম, তাজমুল হাসান, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি আরও বলেন, সরকার-রাষ্ট্র শ্রমিকদের মূল্য দেয় না। ফলে শ্রমিকেরা আজকে বঞ্চিত হচ্ছে। শ্রমিকেরা অধিকার হারা হচ্ছে। শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে মালিকদের দালাল শ্রমিকনেতারা। এসব দালালদের চিহ্নিত করতে হবে। আজকে শ্রমিকেরা অর্ধাহারে-অনাহারে, খেয়ে না খেয়ে কাজ করে। কিন্তু তাদের মানবিক মর্যাদা দেওয়া হয় না। তাদের বেতন-ভাতা ঠিকমতো দেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, দালালদের দিয়ে শ্রম আইন করা যাবে না। শ্রম আইন করতে হবে শ্রমিক সংগঠন ও শ্রমিকদের দিয়ে। আজকে গার্মেন্টস ও ওষুধশিল্প নিয়ে ষড়যন্ত্র করছে। আমাদের ষড়যন্ত্রকারীদের প্রতি নজর রাখতে হবে। তাদের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, শ্রমিকনেতারা ঐক্যবদ্ধ হলে শ্রমিকদের দুর্দশা লাঘব করা যাবে। মেহনতি শ্রমিকদের জন্য শ্রমিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হতেই হবে। শ্রমিকদের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া যাবে না। শ্রমিকদের মানবিক মর্যাদা ও পূর্ণ অধিকার আদায়ে আমরা সদা সজাগ থাকব।’ তিনি বলেন, ‘শ্রমিকেরা কাজ করে জীবন বাঁচানোর জন্য। শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের জন্য কাজ না করে আজ বিষফোড়া হয়ে গেছে। আজকে শ্রমিকদের প্রতারিত করা হচ্ছে। এ ধারা বন্ধ করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি সকলকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছায়া তলে এসে সংগঠনকে আরো শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষকে নির্যাতন করা হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের উপর নির্যাতন করা হয়েছে। মামলা দেয়া হয়েছে। গণমাধ্যম কর্মীরা সত্য কথা লিখলে তাদেরকে মামলা দেয়া হয়েছে, মামলার হুমকি দেয়া হয়েছে। এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে উল্লেখ করে বলেন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আর যারা পঙ্গু ও আহত হয়ে খুবই কষ্টে জীবন যাপন করছেন তাদেরকে আল্লাহ তায়ালা দ্রুত সুস্থতা দান করুন। অবিলম্বে এ সব পরিবারকে ক্ষতিপুরণ দেওয়ার জন্য সরকারের প্রতি তিনি আহবান জানান।

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ

হোসেন আলি
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ

Oplus_131072

মোঃ : হোসন শাহ্‌ ইসলামপুর জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত জেড়ে বিরোধ। গ্রাম্য সালিশি রায় অমান্য করে উল্টো হুমকি।

উপজেলা নোয়ারপাড়া ইউনিয়নে পশ্চিম নতুনপাড়া গ্রামের ভুক্তভোগী আতা,খাজা ও মালেক উদ্দিন জানান, পৈত্রিকসূত্রে আবাদি জমি প্রায় ১একর ৮৬শতাংশ অযথাই সৎ ভাই বাদশা ও কুদরত গংরা গত কয়েক বছর ধরে আমাদের সঙ্গে বিরোধ করে আসছে। এবং জোরপূর্বক ভাবে দীর্ঘদিন ধরে জমি দখল করে রেখেছেন। আমাদের পৈত্রিক সূত্রের জমি পাওয়া এবং নিজেদের ক্রয় করা জমি বেদখল করা অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তি বিষয়টি মীমাংসার জন্য অন্তত ১০বার গ্রামের সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির,ইউপি সদস্যসহ উপস্থিতিতে একটি সালিশ অনুষ্ঠিত হয়। নোয়ারপাড়া মৌজা,আরওআর খতিয়ান নং-১৪১২ ও ১৫৫৯ এবং বিআরএস-৩০১৭,৩০১৮ ও ৩৩২১ নং খতিয়ানের ১৪দাগে পৈত্রিক সূত্রে মালিক খাজাগংরা। দুইপক্ষে কাগজপত্রের ভিত্তিতে খাজা,আতা ও মালেকদের জমির দলিলপত্র স্বচ্ছতা পাওয়া তাদের অংশ হিসাবে ১একর ৮৬শতাংশ জমি শালিশিতে রায় হয়।

​ভুক্তভোগীদের অভিযোগ,বাদশা ও কুদরত হোসেন সালিশি রায় মেনে নিয়ে উল্টো ভুক্তভোগী ও সালিশিতে থাকা গণ্যমান্য ব্যক্তিদের মুঠোফোনে বিভিন্ন সময়ে হুমকি প্রদান করেন রফিকুল ইসলাম।

স্থানীয় এলাকাবাসী,তুরাপ আলী আকন্দ,ইব্রাহিম আকন্দ ও এশানুর রহমান বলেন,বিবাদীরা প্রভাবশালী এবং তাদের সন্তানরা ভালো চাকরি করার সুবাদে তারা অর্থের দাপট দেখিয়ে অসহায় আতা ও মালেকগং দের পরিবারের তাদের প্রাপ্য জমি থেকে ভয় ভিত্তি দেখায়ে বঞ্চিত করছেন।

এ ব্যাপারে বাদশা ও কুদরত সঙ্গে একাধিক বার মোটফোনে যোগাযোগ করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়,ভুক্তভোগী পরিবারদের পক্ষে গ্রামবাসী একত্রিত হয়ে বিবাদীদের এমন অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছেন। এবং ভুক্তভোগী পরিবার তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে দ্রুত এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হয়। এবং প্রকৃত মালিক তাদের জমি ফিরে পান।

হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড

 

রংপুর হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামী পারভেজ রহমান পলাশ (২৬) কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাশ হারাগাছ থানার বাহারকাছনার তেলিপারার জাহিদু ইসলামের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকসেবী পলাশের ছুরিকাঘাতে এএসআই পিয়ারুল গুরুতর আহত হয়। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়েরসহ আসামী পারভেজ রহমান পলাশকে গ্রেফতার করে। ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবিদের যুক্তি-তর্ক শেষে আজ আদালত আসামী পলাশের মৃত্যুদন্ডসহ দশ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন।

এছাড়া আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।

এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ এস এম মাহামুদুল করিম (লিটন) জানান, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমান করতে সক্ষম হওয়ায় আদালত আসামির মৃত্যুদন্ডের রায় দিয়েছেন।

ইসলামপুরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষি কার্ড বিতরণ করা হয়

মোঃহোসন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
ইসলামপুরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষি কার্ড বিতরণ করা হয়

 

প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দিয়ে  মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনের সময় তিনি স্থানীয় ১৫ জন কিষান–কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।
প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিতায় জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কৃষকদের মাঝে কৃষিকার্ড বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো: ইউসুপ আলীর সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন,  বেসামরিক বিমান পরিবহন  ও পর্যটন প্রতিমন্ত্রী  এম.রশিদুজ্জামান মিল্লাত।
মূখ্য আলােচক ছিলেন ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু।
বিশেষ অতিথি ছিলেন, জামালপুর সদরের সংসদ সদস্য এড. শাহ ওয়ারেজ আলী মামুন, মেলান্দহ-মাদারগঞ্জ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা পরিষদের প্রশাসক সাবেক
স্বাস্থ্য উপমন্ত্রী  সিরাজুল হক,পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।
কৃষি কার্ড বিতরণ হওয়ায়  সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
কৃষি কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচসুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষিবিমাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন।
পেশাজীবী হিসেবে কৃষকের স্বীকৃতি প্রদান, আয় বৃদ্ধি এবং ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। আগামী চার বছরে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ কর্মসূচির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা।
এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড ইসলামপুরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষি কার্ড বিতরণ করা হয় মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সেচপাম্প চালকের মৃত্যু'পরিবারে আহাজারি খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত