খুঁজুন
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র, ১৪৩৩

প্রবন্ধ চারুলতা ———-সুমাইয়া শরীফ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ
প্রবন্ধ  চারুলতা  ———-সুমাইয়া শরীফ

প্রবন্ধ

চারুলতা

———-সুমাইয়া শরীফ

আজ কাল্পনিক কিছু লিখছিনা, লিখছি শৈল্পিক জীবনমুখী দুটি কথা। মূলত সৃষ্টিশীল কিছু বিষয়কে তুলে ধরাই আমার আজকের লিখার ক্ষুদ্র প্রয়াস।

ছোটবেলা থেকে গান-নাচ সাহিত্য, চারুকারু এসবের উপর আমার দখল ছিলো বেশ মজবুত। কিন্তু আজ এই ছোট কোমল মতি শিশুর শৈল্পিক সৌন্দর্যের সামনে আমার মনে হলো আমি কিছুই শিখিনি অথবা যা শিখেছি তা অতি নগন্য, শিশুদের ছোট ছোট হাত দু’খানি দিয়ে তারা যে চিন্তা চেতনার প্রকাশ করেছে তা অনবদ্য। চলুন কথা না বাড়িয়ে একটি ছবি দেখি।

ছবিটি বলে দেয় চারু ও কারুকলা সৃজনশীলতার মূল চাবিকাঠি। প্রকৃতির সাথে যোগসাধন হলেই কেবল মাত্র শিশুদের এই সৃজনশীল শৈল্পিক কর্ম সম্ভব।

সেদিন শুধু বলেছিলাম- রঙ্গিন কাগজ দিয়ে যে যেটা পারো বানিয়ে ফেলো। ওমনি আমার সামনে চারু-কারুর নান্দনিক বিকাশে ঝলমলিয়ে উঠলো ফুল-মাছ-ব্যাং-প্রজাপতি, কাগজের নৌকা, বাক্স ইত্যাদি। ওমা! ব্যাঙগুলো দেখছি লাফও দিচ্ছে একটু টোকা দিলে। বাহ্, কি চমৎকার। মনে হচ্ছে এখনই পানির তলে হারিয়ে যাবে। অন্যদিকে কাগজের কারু মন্ডিত ছোট্ট ছোট্ট বাক্স। বাঙ্গালী মেয়েদের নাকের ফুল, কানের দুল সবই শোভা পাবে ক্ষুদে দক্ষ কারিগরের তৈরি এই কাগজের বাক্সে। আবার কেউ বানিয়েছে গণিতের ত্রিভুজ, বৃত্ত, চর্তুভুজ। কাগজের তৈরি কারু শিল্পের এতো সমারহ। সত্যই বিস্ময়ভরে দেখা যায়, মনের তৃপ্তি পাওয়া যায় তাদের হাস্য উজ্জ্বল মুখ দেখে। হাতের রঙ্গিন প্রজাপতি যেন শিশুমনে পেখম মেলে উড়ছে। কারো পাখার রং টুকটুকে লাল-নীল, কারো গায়ে সোনালী-রূপালী পরাগ মাখা। মনে পড়ছে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কাজী নজরল ইসলাম কে যার লেখায় একটি সঙ্গিত রচিত হয়েছে এবং স্থান পেয়েছে প্রাথমিক শিক্ষার সংগীত বিষয়ক কারিকুলামে।

“প্রজাপতি প্রজাপতি

কোথায় পেলে ভাই এমন রঙ্গিন পাখা

টুকটুকে লাল-নীল, ঝিলিমিলি আঁকা বাঁকা।

কবি মনের সেই ব্যাপ্তি আজ প্রস্ফুটিত হয়েছে শিশুদের চোখে-মুখে। প্রাথমিক শিক্ষার লক্ষ্যতে নান্দনিকতার সঠিক ব্যবহার আজ আমার মনকে বেশ নাড়া দিলো। শিশুমনের সত্য প্রকাশের বিকাশে চারু ও কারু কলার চর্চায় পারে তাদের সৃজনশীলতা উৎপাদন করতে। তাদের বেগ আরো গতিময় করতে আমাদের সোচ্চার হওয়াই বাঞ্চনীয়। শিশুরাই একদিন বাংলাদেশকে আঁকবে। হাতের মুঠোয় নিবে পৃথিবী।

(সুমাইয়া শরীফ), সহকারী শিক্ষক,ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়, আত্রাই, নওগাঁ।

মাদারগঞ্জে ক্যাসিনো সম্রাট রাফি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
মাদারগঞ্জে ক্যাসিনো সম্রাট রাফি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

জামালপুরের মাদারগঞ্জে ক্যাসিনো সম্রাট রাফি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড়ে মানববন্ধন এবং পৌর বাস টার্মিনাল থেকে থানা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মাদক ব্যবসায়ী এবং মাদারগঞ্জের ক্যাসিনো সম্রাট,কুখ্যাত সন্ত্রাসী ‘র বিচারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন বজলুর রশিদ সরকার, থানামোড় ব্যবসায়ী ফোরাম নেতা ফারুক আহমেদ, জুয়েল মন্ডল,শাকিল, জাহানারা বেগম সহ অনেকে।

বক্তারা মাদক ও ক্যাসিনো সম্রাট রাফি কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

মাদারগঞ্জে রুপসী নামে নারীকে গলায় উড়না পেচিঁয়ে হত্যা- ধারণা পুলিশের’ সেচপাম্প থেকে মরদেহ উদ্ধার 

মোহাম্মদ আলী জিন্নাহ  জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
মাদারগঞ্জে রুপসী নামে নারীকে গলায় উড়না পেচিঁয়ে হত্যা- ধারণা পুলিশের’ সেচপাম্প থেকে মরদেহ উদ্ধার 

জামালপুরের মাদারগঞ্জে সেচপাম্প থেকে রুপসী নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ এলাকার আব্দুল হান্নান এর সেচপাম্প এর ভিতর নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে রুপসী আক্তার (১৬)।  ঘটনাস্থল পরিদর্শন করে মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভুঞা ও অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায় সহ সঙ্গীয় ফোর্স।

স্থানীয়রা জানান ঘোনাপাড়া এলাকার হান্নানের মোটরচালিত সেচপাম্পের ভিতর এক নারীর মরদেহ দেখে এক কৃষক।  সে তার জমিতে সার বুনতে এসে সেচপাম্পের ভিতরে মরদেহ দেখে।

স্থানীয় আব্দুর রশিদ জানান সকালে জানতে পারি সেচপাম্প ঘরে নারীর মরদেহ। সেখানে কয়েকজনের সাথে  এসে দেখি মোটরচালিত সেচপাম্পে নারীর মরদেহ।  কয়েকজন চিনতে পেরে বলে এটা ছাইর উদ্দিনের মেয়ে রুপসী।  আমি বিষয়টি থানায় অবগত করি থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের বাবা ছাইরউদ্দিন জানান গতকাল রাত সাড়ে ৯ টা থেকে বাড়ী থেকে নিখোঁজ। আমরা খোঁজাখুজি করেছি পায়নি।  ভাবছিলাম রাগ করে হয়তো কোন আত্মীয়ের বাড়ীতে গিয়ে আছে আসবেই।   সকালে জানতে পারি সেচপাম্প ঘরে আমার মেয়ের মরদেহ। শোনার পরেই আমার পায়ের নিচে মাটি নেই।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভুঞা জানান চরপাকেরদহের ঘোনাপাড়া এলাকার মোটরচালিত সেচপাম্প ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যা।  মরদেহ সুরতহাল করে মর্গে পাঠানো হবে। মামলা পক্রিয়াধীন আছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরে চার হত্যা হত্যাকাণ্ডের আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন রংপুর আইনজীবী সমিতি

রিয়াজুল হক সাগর, রংপুর
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
রংপুরে চার হত্যা হত্যাকাণ্ডের আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন রংপুর আইনজীবী সমিতি

অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় আসামীদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন রংপুর আইনজীবী সমিতি।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় আইনজীবী সমিতি ভবন চার হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন।

তিনি বলেন, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যার ঘটনাটি নিকৃষ্টতম ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কয়েকজন সরকারি আইনজীবীসহ রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসককে সাথে নিয়ে ঘটনাস্থল ইতিমধ্যে পরিদর্শন করেছি।আমরা আইনজীবী সমিতির পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের কে বলতে চাই, আপনাদের পাশেই রয়েছি । আইনগত সব ধরণের সহায়তা আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া হবে।

তিনি আরো বলেন, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনের লাশ উদ্ধারের পর পুলিশ দুইজনকে আটক করেছে এবং তাদের দেওয়া তথ্য মতে লুণ্ঠিত গহনা উদ্ধার হয়েছে। আটক দুইজন ইতিমধ্যে ১৬৪ ধারায় আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পুলিশি তৎপরতা, সাংবাদিকগণের সহযোগিতায় এখন পর্যন্ত পুলিশের তদন্ত এবং কার্যক্রম সঠিক পথেই আছে বলে আমরা মনে করছি।

রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, এই হত্যাকান্ড নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের গুজব ও গল্প সাজিয়ে প্রচার করছেন। কেউ কেউ এটাকে রাজনৈতিক করনের প্রচারণা চালানোর চেষ্টা করছেন। আইনজীবী সমিতির পক্ষ থেকে অনুরোধ এই হত্যাকান্ড নিয়ে কেউ রাজনীতি করবেন না। কোন প্রকার গুজব ছড়াবেন না।

তিনি বলেন, আইনজীবী সমিতির সদস্যদের আলোচনা সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় আসামীদের পক্ষে আইনি লড়াই না করার সিদ্ধান্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে রয়েছি এবং তাদের সবধরনের আইনি লড়াইয়ে আমরা তাদের পাশে আছি। এসময় তিনি এই হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান।

এসময় রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর আইনজীবী সমিতির অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব, জামায়াতের আইনজীবী এডভোকেট কাওছার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জে ক্যাসিনো সম্রাট রাফি'র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মাদারগঞ্জে রুপসী নামে নারীকে গলায় উড়না পেচিঁয়ে হত্যা- ধারণা পুলিশের' সেচপাম্প থেকে মরদেহ উদ্ধার  রংপুরে চার হত্যা হত্যাকাণ্ডের আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন রংপুর আইনজীবী সমিতি গাজীপুরের কালীগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর খুন ৩ হাজার পিছ ইয়াবাসহ কালীগঞ্জের মাদক সম্রাট ঢাকায় গ্রেফতার।