মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে অক্ষম ব্যক্তিকে ঘর ও ছাগল হস্তান্তর করা হয়েছে। মানবতার কল্যাণে উপহার হিসেবে জামায়াতের এই ক্ষুদ্র প্রয়াস।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১ টায় পৌরসভার বালীগাঁও এলাকায় উপজেলা জামায়াতের উদ্যোগে ঘর ও ছাগল হস্তান্তর কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রু হাসান।
জানা যায়, বালীগাঁও এলাকার বাসিন্দা মো. হানিফাকে থাকার উপযোগী একটি ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। হানিফার ঘরটি বসবাসের জন্য অনুপযোগী ছিল। সামান্য বৃষ্টি হলেই টিনের চাল দিয়ে পানি পরতো এবং ঘরের মেঝ পানিতে তলিয়ে যেত। কাজ করতে অক্ষম বিবেচনায় তাকে কর্মসংস্থানের লক্ষে একটি ছাগল উপহার হিসেবে প্রদান করা হয়। এতে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান, নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, স্থানীয় সর্বস্তরের জনসাধারণ ও সুশিল সমাজের প্রতিনিধিসহ প্রমুখ।
ঘর ও ছাগল হস্তান্তর অনুষ্ঠানে খায়রুল হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা তথা মৌলিক চাহিদা পূরণ করা মূলত সরকারের দায়িত্ব। দুর্ভাগ্য দেশে সরকার পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। দুর্ণীতিবাজ শাসক শ্রেনী লুটপাট করে সম্পদের পাহাড় ও দেশ-বিদেশে বিলাসবহুল প্রাসাদ গড়েছে। তিনি আরোও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্ণীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিবে এবং মানবতার কল্যাণে কাজ করে যাবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ । ১০:৪২ অপরাহ্ণ