মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধিন: হাতির পিঠে চড়ে রাজকীয় বিদায় নিলেন অধ্যক্ষ রফিকুল ইসলাম। দীর্ঘ ২৫ বছর চাকরি জীবন শেষে অবসরজনিত বিদায় নিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এ এস এম রফিকুল ইসলাম। বৃহস্পতিবার বেলা ২ টায় রাজকীয় সংবর্ধনার জন্য হাতি’র ব্যবস্থা করে জামথল টেকনিক্যাল এন্ড বিএমটি কলেজ কর্তৃপক্ষ। ফুলের শুভেচ্ছা, স্কুল,কলেজ এর শিক্ষার্থী, শিক্ষকদের ভালোবাসায় রাজকীয় সংবর্ধনায় সিক্ত হন তিনি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, কলেজের প্রভাষক আলতাফুর রহমান, জামথল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, জামথল স,প্রা,বি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রিপন, কাজলা ইউনিয়ন বিএনপির সহ সাধারন সম্পাদক তানভীর আহমেদ শাকিল, ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াকিল আহমেদ ও মাদ্রাসার মুহতামিম জুনাইদ আহমেদ প্রমূখ। সঞ্চালনায় কলেজের গ্রন্থাগার শেখ তাইজুল ইসলাম তারা। পরে কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়। এ সময় প্রভাষক রহুল আমিন ও আসাদুল্লাহ আসাদ সহ শিক্ষক/শিক্ষার্থী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কলেজ মাঠ থেকে বিদায়ী অধ্যক্ষকে হাতির পিঠে চড়ে নিজবাড়ী পর্যন্ত পৌছে দেন কলেজ কর্তৃপক্ষ। এরপূর্বে তাকে বাড়ী থেকে শিক্ষকরা হাতির পিঠে চড়ে মোটরসাইকেল বহরে কলেজে নিয়ে এসে বরণ করে নেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:৪৮ অপরাহ্ণ