‘মানুষ,পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কালীগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬।
উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ-অনুষ্ঠানের আয়োজন করেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমান বাস্তবতায় পড়তে, লিখতে ও হিসাব করতে পারার পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহার, জীবনদক্ষতা, সমালোচনামূলক চিন্তা, পরিবেশ সচেতনতা এবং পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাও সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। নিরক্ষরতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব তুলে ধরাই এ দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাসার লিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, জনস্বাস্থ প্রকৌশলী আবুল হোসনে আকাশ, তথ্য কর্মকর্তা সোয়া তামান্না, প্রশাসনের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ প্রমুখ।

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:১০ অপরাহ্ণ