মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মাষ্টার হুমায়ুন কবির।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চায়। দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য মোহাম্মদ সোলাইমান আলম, খায়রুল আহসান মিন্টু, আশরাফি হাবিবউল্লাহ, পৌর বিএনপির আহবায়ক মাস্টার হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রমুখ।
প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখরিত করে তোলেন। এসময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশে
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। চলতি বছর দলটি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৪১ অপরাহ্ণ