ইসলামপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:২৭ অপরাহ্ণ

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও পদযাত্রা  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী এবং কোষাধ্যক্ষ আলম, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও এমপি  সুলতান মাহমুদ বাবু বলেন,

‘আজ বিএনপির প্রতিষ্ঠার দিন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি।

পরে পৌর শহরে পদযাত্রা বের করা হয়। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন