মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ২২ পিস ইয়াবাসহ মো. মাতলুব (৩৬) ও মো. দেলোয়ার হোসেন (৩৫) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জটিয়ারপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাতলুব উপজেলার মহিষবাথান এলাকার সাইফুল্লাহর ছেলে। অপরজন দেলোয়ার হোসেন (৩৫) মাহমুদপুর এলাকার সবুর মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগস্ট রাতে মাদারগঞ্জ মডেল থানার একটি পুলিশ দল জটিয়ারপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় বলেন গ্রেফতার দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:২২ অপরাহ্ণ