কালীগঞ্জের ঐতিহ্যবাহী বেলাই বিলে উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত জামায়াতে ইসলামীর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ৮:২৫ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে গাজীপুর  জেলার ঐতিহ্যবাহী বেলাই বিলের বিশাল জলাশয়ে ও বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা।
সোমবার (৩১ আগস্ট) সকালে ঐতিহ্যবাহী বেলাই বিলের বিশাল জলাশয়ের নরুণ, বেরুয়া ও মোহানী এলাকার বিশাল জলাশয়ে এবং পুকুরে বিভিন্ন প্রজাতীর প্রায় ৩৫ কেজী দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান।
এসময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী অ্যাড. তাজুল ইসলাম, বক্তারপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান, গাজীপুর আইজীবী ফোরামের মহানগরের অফিস সেক্রেটারী ও ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী অ্যাড. আব্দুল বাছেদ মোল্লা, গাজীপুর আইজীবী ফোরামের মহানগরের সদস্য ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থী অ্যাড. লুৎফর রহমান প্রধান, বাসন থানার জামায়াতের সদস্য হাফেজ আব্দুস সালাম সেলিম, জাংগালিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুল আউয়াল, বক্তারপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা মেছবাহ উদ্দিন আজমী, ডাঃ আব্দুল মোতালিব, মোঃ আলী আকবর, মোঃ জালাল উদ্দিন, এলাকার স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বলেন, বাংলাদেশ মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। দেশের খাল-বিল, নদী-নালা, হাওর-বাঁওড়, পুকুর প্লাবন ভূমি ও বঙ্গোপসাগর মৎস্য সম্পদের প্রধান উৎস। দেশে প্রায় ২৬০ প্রজাতির স্বাদু পানির মাছ রয়েছে এবং প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে এ মাছ থেকে। পুষ্টি নিরাপত্তায় এবং আর্থিক সমৃদ্ধি আনয়নে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচু জমি ও জলাশয় ভরাটের ফলে দিন দিন কমছে মৎস খাতের পরিধি। কলকারখানার বিষাক্ত কেমিক্যাল মৎস উৎপাদনে প্রধান অন্তরায়। জলাশয় দখল, দূষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে সকলকে সচেতন হতে হবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন