মাদারগঞ্জে নিখোঁজের তিনদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার  

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ৯:২৭ অপরাহ্ণ

 

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিনদিনদিন পর অটোচালকের লাশ উদ্ধার  করেছে পুলিশ।  বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলার মাথাভাঙা মোড়ের ৫শ মিটার পশ্চিমে সড়কের পাশে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে মডেল থানা পুলিশ।

নিহত জহুরুল ইসলাম (৫০) উপজেলার  ৩ নং গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তোফাজ্জল এর ছেলে।  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারগঞ্জ সার্কেল অফিসার মোস্তাফিজুর রহমান ভুঞা এবং ওসি স্নেহাশিষ রায়। পরে লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠায়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে সোমবার রাতে উপজেলার ঘুঘুমারী এলাকা থেকে যাত্রী নিয়ে অটো চালিয়ে বালিজুড়ী বাজারে আসার পথে আমলীতলা নামকস্থানে অটো রেখে নিখোঁজ হয় চালক।  অটোরিকশায় মরিচের গুড়া দেখতে পায়  লোকজন।  পরে খবর দিলে অটো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ঘটনায় দুদিন পূর্বে আমলীতলা এলাকার রাস্তার পাশ থেকে অটো রিকশা উদ্ধার করে পুলিশ। নিখোঁজ এর ঘটনায়  মঙ্গলবার রাতে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করে নিখোঁজ পরিবারের সদস্য।

মাদারগঞ্জ সার্কেল অফিসার মোস্তাফিজুর রহমান ভুঞা জানান বেলা সাড়ে ১১ টায় স্থানীয়দের ফোনে ঘটনাস্থলে গিয়ে অটোচালকের মরদেহ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটোচালককে হত্যা করা হয়েছে।  তদন্ত চলছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন