মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহের ব্রম্মপুত্র নদে মিললো মাদারগঞ্জের মিরানের অর্ধ গলিত লাশ’বাড়ীতে চলছে স্বজনদের আহাজারি।
শুক্রবার সকাল ৯ টায় মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ পূর্ব পাড়া (বৈশাগাড়ী) এলাকায় নিহতের বাড়ীতে এসে মৃত্যুর সংবাদ জানালে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজন।
কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বেলা ৫ টায় ৯৯৯ কল দিয়ে স্থানীয়রা জানায় ময়মনসিংহ ব্রম্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। নিহতের মা থানায় আসার পর পরনের পোশাক দেখে সনাক্ত করে তার ছোট ছেলে মিরান। পরে লাশ মর্গে পাঠানো হয় এবং সেখান থেকে থানায় আসার পর আমরা নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে। স্থানীয় সূত্রে জানা গেছে ২১ বছর বয়সী মিরান ছিল রাজমিস্ত্রী’পাশাপাশি নারিকেল গাছ পরিস্কারের কাজ করতো। দেওয়ানগঞ্জের কথা বলে বাড়ী থেকে চলে যায়। গত ১০ দিন ধরে মোবাইলে যোগাযোগ করলে তার ব্যবহত নম্বর বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে মাদারগঞ্জ মডেল থানা থেকে পুলিশ এসে জানায় ব্রম্মপুত্র নদী থেকে মিরানের মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ। পরে তার মা ও ভাই সেখানে যায়।
কোতোয়ালী মডেল থানার ওসি জানান বৃহস্পতিবার বিকাল ৫ টায় ৯৯৯ কল দিয়ে স্থানীয়রা জানায় ময়মনসিংহ ব্রম্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠেছে। জামালপুর থেকে নদী পথে ভেসে আসছে এই এলাকায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে রেখে আসি। এখন জামালপুরের মাদারগঞ্জ থেকে তার আত্মীয় স্বজন আসছে প্রথমে তার দেহ দেখে চিনতে না পেরে পরনে প্যান্ট দেখে তারা নিশ্চিত করে যে এটা আমাদের। এখন ময়না তদন্ত হবে সেখান থেকে আসার পর আমরা নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করবো।
এ ব্যপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায় জানান আমরা সংবাদ পাওয়ার পর ঐ এলাকায় পুলিশ পাঠাই এবং সেখান থেকে তার স্ত্রী এবং মা ময়মনসিংহ এর কোতোয়ালী থানায় যায়। জানতে পারলাম ছেলেটা ১০ দিন নিখোঁজ ছিল। এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করেনি তারা ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ । ৭:১৭ অপরাহ্ণ