মান্দার কালিগ্রাম সাঁওতাল পল্লীতে শিশুদের মাঝে ক্যাপ ও ফুটবল বিতরণ

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬ । ৯:২৩ পূর্বাহ্ণ

নওগাঁর মান্দা উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের কালিগ্রাম সাঁওতাল পল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের পড়াশোনা ও খেলাধুলায় উৎসাহিত করতে ক্যাপ ও ফুটবল বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশু শিক্ষার্থীদের মাথায় ক্যাপ পরিয়ে দেন এবং তাদের খেলাধুলার জন্য একটি ফুটবল উপহার দেন।
এ সময় মাহবুব আলম বলেন, “স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর পরামর্শে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুরা যেন বাদ না পড়ে, পড়াশোনা ও খেলাধুলায় অংশগ্রহন করতে পারে। পর্যায়ক্রমে ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও ক্যাপ বিতরণ করা হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা আসাদুজ্জামান সোহেল, মোতাহার হোসেন ও আবদুল মমিন।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ শিশুদের শিক্ষা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের পাশে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন