হাতীবান্ধায় ভুট্টা ক্ষেতে আ-গু-ন।

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২৬ । ৯:৫৫ অপরাহ্ণ

প্রতি বছরের ন্যায় এবারও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ভুট্টা ক্ষেতে আগুন লাগার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্পূর্ণ ভুট্টা ঘরে তোলার আগেই যেসব জমির ভুট্টা কাটা হয়েছে, সেসব জমি পরিষ্কার করার উদ্দেশ্যে কিছু অসাধু ব্যক্তি আগুন দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে পাশের এখনো না-কাটা ভুট্টা ক্ষেতে আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা।

আজকের ঘটনাটি ঘটেছে বড়খাতা ইউনিয়নের জলপাইর তল এলাকায়। স্থানীয়রা জানান, কে বা কারা আগুন লাগিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যাদের ভুট্টা ইতোমধ্যে তোলা হয়েছে, তাদের মধ্য থেকেই কেউ এ ধরনের কাজ করে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।
আগুনে পুড়ে যাওয়া ভুট্টা বাজারে বিক্রি করতে গিয়ে কৃষকদের কম দামে বিক্রি করতে হচ্ছে। ফলে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে অনেক কৃষককে।
এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ সাঈদ মোঃ ইমরান বলেন,
“সম্পূর্ণ ভুট্টা তোলা না হওয়া পর্যন্ত কেউ যেন জমি পরিষ্কার করার জন্য আগুন না দেন। সামান্য অসচেতনতার কারণে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে। সবাইকে সচেতন থাকতে হবে।

 

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন