জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে বৃহস্পতিবার (৭ মে) এক গুরুত্বপূর্ণ পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় ওরা ১১ জন স্মৃতি পরিষদ এর সভাপতি শরিফুল ইসলাম খান ফরহাদ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান।
পথসভায় তিনি বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা এবং দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন সেই সাথে জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ্ বুলবুল এর আয়োজনে ও সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন
জেলা বিএনপির সহ সভাপতি শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ সভাপতি এ কে এম সহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আওয়াল খান লোহানী,

জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।
এসময় উপস্থিত ছিলেন প্রশাসনে কমর্কতা ও স্থানীয় বিএনপি- অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মোঃহোসন শাহ্ ফকির ইসলামপুর জামালপুর প্রতিনিধঃ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ৫:৪৯ অপরাহ্ণ