মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সেচপাম্প চালকের মৃত্যু’পরিবারে আহাজারি

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ । ৮:০৫ অপরাহ্ণ

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাবার সাথে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাকির হোসেন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার কড়ইচড়ইউনিয়নের পূর্ব নলছিয়া ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন ওই এলাকার হযরত আলী ফকিরের ছেলে।

নিহতের বাবা হযরত আলী জানান, রোববার দুপুরে ছেলে জাকির হোসেনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের জমিতে সেচ দিতে যান । সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার পর সংযোগে সমস্যা দেখা দেয়। মেন সুইচ বন্ধ করে সংযোগ দিতে গিয়ে নিচে পানি থাকায় আর্থিংয়ের তারে হাত লেগে বিদ্যুতায়িত হন জাকির হোসেন। চিৎকারে তার বাবা হযরত আলী এগিয়ে আসলেও বাঁচাতে পারেনি এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ইয়াকুব আলী জানান, সেচ পাম্পে বিদ্যুতের সংযোগে ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন