খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ । ৯:১৬ অপরাহ্ণ

‎
‎খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) মার্চ মাসের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির নতুন সদস্যদের নিয়ে পরিচিতি পর্বের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল সমিতির বার্ষিক ম্যাগাজিন প্রকাশ, বার্ষিক গ্র্যান্ড ট্যুর এবং আগামী নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রাথমিক প্রস্তুতি। সভায় সমিতির নতুন সদস্য ও সহযোগী সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে ক্যাম্পাস সাংবাদিকতা করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। সবশেষে, বর্তমান সেশনের শেষ সাধারণ সভা হিসেবে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের দায়িত্বকালীন অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনামূলক ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। সভায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন