হিলিতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জনী শেখ, হিলি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ । ৯:০২ অপরাহ্ণ

 

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পহেলা বৈশাখ “বাংলা নববর্ষ ১৪৩৩” সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, বন বিভাগের শাহজাহান আলী, হিলি নারী উদ্যোক্তা সভাপতি জাকিয়া ডলি, হাকিমপুর নারী উদ্যোক্তা সভাপতি রোমেনা আক্তার মনি, ফায়ারসার্ভিস প্রতিনিধি শাহজাহান আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পহেলা বৈশাখের দিন সকাল ৮টায় বৈশাখি শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা আয়োজনের ব্যবস্থা করা হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন