শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুল ইসলাম (৩৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম ওই এলাকার মৃত সুরুজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বসতঘরে অটোরিকশা ঝালাইয়ের কাজ করছিলেন সাইদুল। এ সময় বৈদ্যুতিক বোর্ড থেকে সংযোগ নিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সাইদুল ইসলাম পরিশ্রমী মানুষ ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি।

জুবায়ের আহমেদ রাসেল :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ । ১২:১৬ অপরাহ্ণ