ইসলামপুরে ভুট্রাক্ষেতে অটো চালকের মরদেহ উদ্ধার 

মোঃহোসন শাহ্‌ ফকির জামালপুরঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ । ১:৩৯ অপরাহ্ণ

 

জামালপুরের ইসলামপুরে ভুট্টাক্ষেত থেকে জুয়েল শেখ নামের এক অটোচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(৭এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর এলাকায় ভুট্রাক্ষেতে বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশের জরুরি সেবা ফোন দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে, নিহত জুয়েল শেখ, মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশ। মরদেহে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন