কালীগঞ্জে গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ । ৯:১২ অপরাহ্ণ

 

কালীগঞ্জের বাসাইর জামালপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় এক ব্যবসায়ীর দোকানে গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্যে বিক্রয় করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বাহাদুরশাদী ইউনিয়নের বাসাইর জামালপুর বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্যে বিক্রি করার দায়ে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া এলাকার জয়নাল আবেদীনের পূত্র মো. খুরশেদ আলম (৪৮) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও আনসার সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন