মাতাল অটোরিক্সা চালককে বিনাশ্রম কারাদন্ড

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ । ১১:৪৫ অপরাহ্ণ

 

কালীগঞ্জে নেশাগ্রস্থ অবস্থায় অটোরিক্সা চালানোর দায়ে এক চালককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জনসাধারণের মাঝে শান্তি বিনষ্ট করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার পৌরসভার বালিগাও এলাকার মৃত মনিন্দ্র দাসের পূত্র মৃদুল দাস (৫২) আবুল খায়ের কোম্পানি লিঃ এর গেইট সংলগ্ন এলাকায় নেশাগ্রস্থ অবস্থায় রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে এক অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে রোগী ও তার সাথে থাকা যাত্রীরা আহত হয়। স্থানীয়রা আটক করে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মামলায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন কালীগঞ্জ থানার এস আই স্বপন কুমার পাল, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও আনসার সদস্যবৃন্দ।

 

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন