মাদারগঞ্জে বিষ প্রয়োগে মাছ নিধন! ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি’ থানায় অভিযোগ

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ । ১১:১০ অপরাহ্ণ

 

জামালপুরের মাদারগঞ্জে লালডোবা এলাকায় কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে পূর্ব শত্রুতার জেরে সম্রাট মোগল এর একটি মৎস্য খামারে ১০ লক্ষ থেকে ১১ লক্ষ টাকার মাছ বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে।

জানা গেছে শুক্রবার সকালে উপজেলার লালডোবা এলাকার কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে মোগল সম্রাট এর সঙ্গে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতার জেরে
রাতের আধাঁরে তার বাড়ি সংলগ্ন চার বিঘা জমির একটি মৎস্য খামারে বিষ প্রয়োগে দুই লক্ষ টাকার মূল্যের দেশি বিদেশি বিভিন্ন ধরনের চারা মাছ মেরে ফেলা হয়েছে।
মৎস্য চাষি মোগল সম্রাট দীর্ঘদিন ধরে সুনাম ছড়িয়ে তার মৎস্য খামারে দেশি বিদেশি বিভিন্ন ধরনের মাছ চাষ করে নিজ এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মাছ সরবরাহ করে। এক দিকে বিভিন্ন মাছ চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। ঠিক তেমনি সাধারণ মানুষের মাঝে মাছ জোগান দিয়ে বিপুল অর্থ আয় করছেন।

এ বিষয়ে মৎস খামার মালিক মোগল সম্রাট বলেন, তার চার বিঘা জমির মৎস্য খামারে রাতের আধাঁরে বিষ প্রয়োগ করা হয়েছে। পানিতে (টিন্ডার ৫৬% ট্যাবলেট) নামক বিষের একটি বোতল পাওয়া গেছে। বিষ প্রয়োগে দেশি বিদেশি বিভিন্ন ধরনের যে মাছ মেরে ফেলা হয়েছে। সেই মাছের বর্তমান বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকার মতো হবে। আমার বিশাল ক্ষতি হয়েছে আমার স্বপ্ন ধুলিসাৎ করে দিয়েছে। থানায় অভিযোগ দিয়েছি আমার যারা ক্ষতি করেছে তাদের আইনগতভাবে বিচার চাই।

এ বিষয়ে পল্লী চিকিৎসক ডাঃ ইসমত পাশা বলেন, জীব হত্যা মহাপাপ জেনেও মৎস্য খামারে এতগুলো মাছ মেরে ফেলার মতো
নিন্দনীয় ও ঘৃণিত কাজ করেছে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন