ইসলামপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী  সাংবাদিক মোরাদুজ্জামান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ । ৮:২৩ অপরাহ্ণ

মোঃ হোসন শাহ্‌ ফকির ইসলামপুর ( জামালপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামপুর পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন  ইসলামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদ প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ইসলামপুর উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোরাদুজ্জামান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত সময়। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা জাগ্রত করে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে।
তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, ছোট-বড় সকল মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয়।
তাই ঈদের এই পবিত্র মুহূর্তে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখেও হাসি ফুটাতে হবে।

সাংবাদিক মোরাদুজ্জামান আরও বলেন, ইসলামপুর পৌরসভার মানুষ সবসময়ই শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উদাহরণ সৃষ্টি করেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে এলাকার উন্নয়ন ও সমৃদ্ধি আরও এগিয়ে যায়।
তিনি বলেন, ইসলামপুর পৌরসভার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের কল্যাণে তিনি ভবিষ্যতে কাজ করে যেতে চান। এজন্য তিনি  পৌরসভার সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করি।

এসময় তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিসহ ইসলামপুর পৌর শহরের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
সর্বশেষ  তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহ তায়ালা যেন সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করেন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মোঃহোসন শাহ্‌ ফকির
ইসলামপুর জামালপুর

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন