মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর ( জামালপুর) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং ওরা এগারো জন শহীদ স্মৃতি পরিষদ-এর সভাপতি শরিফুল ইসলাম খান ফরহাদ।
তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের ছােট ভাই।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে।
তিনি ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
শরিফুল ইসলাম খান ফরহাদ আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
পাশাপাশি সবাইকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।
শেষে ইসলামপুরবাসীসহ দেশের সব মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বিএনপির এই নেতা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ । ৭:৫৪ অপরাহ্ণ