গড্ডিমারী ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল ফিতর ২০২৬ উপলক্ষে হতদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুর ১২টার সময় পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আফরিন হক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ১৭১৯টি কার্ডধারী পরিবারের মাঝে এ ভিজিএফ চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ২:২৭ অপরাহ্ণ