হাতীবান্ধায় ঈদগা মাঠ দখল করে মসজিদ নির্মাণের অভিযোগ, এলাকায় উত্তেজনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ । ৮:২১ অপরাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি ঐতিহ্যবাহী জামে মসজিদের ঈদগা মাঠ দখল করে মসজিদ নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় মুসল্লিরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামের পশ্চিম সারডুবী জুম্মাপাড়া জামে মসজিদটি প্রায় ১৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয়। মসজিদ প্রতিষ্ঠার সময় এলাকার ধর্মপ্রাণ পূর্বপুরুষরা মসজিদের পরিচালনা ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য বেশ কিছু জমি দান করেন।
অভিযোগ রয়েছে, প্রায় চার মাস আগে একই মসজিদের কয়েকজন মুসল্লি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈদগা মাঠের ভেতরে একটি নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেন এবং সেখানে একটি ঘর নির্মাণ করেন। স্থানীয়দের দাবি, এতে ঈদগা মাঠের একটি অংশ জোরপূর্বক দখল করা হয়েছে।
মুসল্লিদের আরও অভিযোগ, সংশ্লিষ্ট পক্ষ জানিয়েছে তারা ওই স্থান থেকে মসজিদ সরাবে না বলে জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় মুসল্লিরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা রেকর্ডভুক্ত ঈদগা মাঠটি দ্রুত দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাবলিক বাংলা লালমনিরহাট।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন