নেত্রকোণা জেলায় শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত ত্রিশালের সন্তান-

সুমন শামসুল হক নেত্রকোনা থেকে :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ । ১০:৩৩ অপরাহ্ণ

নেত্রকোনা জেলায় জনগণের নিরাপত্তা সেবায় নিরলস ভাবে কাজ করে যাওয়া এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ হিসেবে নেত্রকোণা জেলায় শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন ত্রিশালের কৃতি সন্তান, ট্র্যাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) আসাদুজ্জামান সুমন।তাকে গত ১০ মার্চ (মঙ্গলবার) জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফেব্রয়ারি মাসের মাসিক অপরাধ সভায় এই সম্মাননা প্রদান করা হয়।

ট্র্যাফিকের কাজে সর্বোচ্চ সংখ্যক প্রসিকিউশন দাখিল করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার অসাধারণ ভূমিকার জন্য তিনি এই বিশেষ স্বীকৃতি অর্জন করেন।
এর আগেও আসাদুজ্জামান সুমন নেত্রকোনার সেরা পুলিশ অফিসার নির্বাচিত হন।
সম্মাননা প্রাপ্তির পর টিএসআই আসাদুজ্জামান সুমন জানান, তিনি তার কাজ ও দায়িত্বকে ভালোবাসেন। এই ধরনের স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে কাজ করার অনুপ্রেরণা যোগায়।
তিনি আরও বলেন, ভালো কাজের মূল্যায়ন সবসময়ই হয় এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে তিনি সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে যেতে পারেন।
তার এই অর্জন শুধু নেত্রকোণা বা ত্রিশাল নয়, পুরো পুলিশ বাহিনীর জন্যই একটি গর্বের বিষয়। তার এই সাফল্য প্রমাণ করে, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যেকোনো দায়িত্বে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন