বন্ধের পথে শেরপুর-ময়মনসিংহ বিকল্প সড়কের কাজ

জুবায়ের আহমেদ রাসেল :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ । ১০:২১ অপরাহ্ণ

শেরপুর(কানাশাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পুরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) প্রকল্পের কাজ দুই বছরে শেষ করার শর্তে শুরু হয় ২০২৩ সালের ২২ আগস্ট। কিন্তু অধিগ্রহণ সংক্রান্ত আমলাতান্ত্রিক দীর্ঘ সূত্রিতায় তিন বছরেও কাজের ৪০ ভাগ শেষ হয়নি।

এই দুই প্যাকেজের কাজ তত্ত্বাবধানের দায়িত্ব শেরপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের। বাকী দুই প্যাকেজ ব্রহ্মপুত্রের উপর ব্রিজ ( রহমতপুরের ব্রহ্মপুত্রের উপর ১৪৭১ মিটার ব্রিজ) ও (রামভদ্রপুর-পুরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) পর্যন্ত ১৯.৬২১ কিলোমিটার সড়ক বাস্তবায়ন করছে ময়মনসিংহ জেলা সড়ক ও জনপথ বিভাগ।

প্রথম প্যাকেজের কিছু কাজ বাস্তবায়ন হলেও, স্থাপনা উচ্ছেদ ও ভূমি অধিগ্রহণ জটিলতায় বাকি কাজ হচ্ছে না। প্যাকেজ শুরুর অংশ কানাশাখোলা বাজারে জেলা পরিষদের একটি মার্কেট ভাঙার অনুমতি না পাওয়ায় শুরুর অংশেই কাজের ব্যাঘাত ঘটছে।

আর দ্বিতীয় প্যাকেজের ১১.১২১ কিলোমিটারের মধ্যে ৫ কিলোমিটারের কাজ শেষ করে ৮ মাস যাবৎ বসে আছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকি ৬ কিলোমিটার সড়কের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় কাজ শুরুই করা যাচ্ছে না।

ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগ জানায়, জেলার নিয়ন্ত্রণাধীন ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে ৩০ শতাংশ, আর সড়কের কাজ সম্পন্ন হয়েছে ১৫ থেকে ২০ শতাংশ। এখানেও ভূমি অধিগ্রহণ জটিলতা রয়েছে ও সড়কের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন দীর্ঘ দিন কাজ করেনি বলে জানিয়েছেন ওই জেলার নির্বাহী প্রকৌশলী শওকত আলী।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, গত মাসে ঠিকাদার বাতিল করা হয়েছে। দ্রুত ঠিকাদার নিয়োগ ও অধিগ্রহণ জোরদার করে কাজের গতি আনা হবে।

কাজের দীর্ঘ সূত্রিতায় স্থানীয় এলাকাবাসী বিরক্তি প্রকাশ করছে।

স্থানীয়দের দাবি, এই কাজটি করতে এত হেলাফেলা কেন? সমস্যা দূর করে দ্রুত কাজ শেষ করা হোক।

শেরপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম জানায়, স্থাপনা উচ্ছেদ ও অধিগ্রহণ না হওয়ায়, হাতে কোনো কাজ থাকবে না ফলে প্রকল্পের কাজ আগামী মাসে বন্ধ হয়ে যাবে। সময়ের অপচয়ের সঙ্গে সঙ্গে আগামীতে কাজের মূল্য বাড়বে, সরকারের বেশি অর্থ ব্যয় হবে। গুরুত্ব বিবেচনায় এখনই অধিগ্রহণ সম্পন্ন করলেও আগামী জুনে কাজ শেষ হবে না।

জেলা প্রশাসক তরফতার মাহমুদুর রহমান জানায়, লোকবল সংকটে অধিগ্রহণ বিলম্ব হয়েছে। জেলা পরিষদের স্থাপনা ভাঙতে স্থানীয় সরকারে চিঠি দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন