হামলার জবাবে দফায় দফায় ইসরাইলে মিসাইল ছুড়ছে ইরান ।

জুবায়ের আহমেদ রাসেল (স্টাফ রিপোর্টার )
প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬ । ১১:২৭ অপরাহ্ণ

হামলার জবাবে দফায় দফায় ইসরাইলে মিসাইল ছুড়ছে ইরান কয়েক সপ্তাহ উত্তেজনার পর ইরানে হামলা করেছে ইসরাইল। পরে হামলাকারী ইসরাইলকে লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। টানা কয়েক দফা হামলার পর বাংলাদেশ সময় শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আবারও মিসাইল ছোড়ে ইরানি বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান কিছুক্ষণ আগে আরেক দফা মিসাইল ছুড়েছে। এসব মিসাইল প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

এর আগে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। যার মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পরপরই ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এছাড়া কাতার ও বাহরাইনেও মিসাইল ছুড়েছে দেশটি

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন