মান্দায় র‍্যাবের বিশেষ অভিযানে ১৫০ বোতল ফিয়ারডিল উদ্ধারসহ ৩ নারী আটক

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:১২ অপরাহ্ণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি – নওগাঁর মান্দা উপজেলায় বিশেষ অভিযানে ১৫০ বোতল ফিয়ারডিল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় ফিয়ারডিল পাচারের অভিযোগে তিন নারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার নারীরা হল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মালেকা বেগম(৬০), অপর দুইজন হল বগুড়া জেলার ধলী(৬৫) ও বানু(৫০)।

এজাহার সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে র‍্যাব-৫ এর একটি দল মান্দা উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের গোসাইপুর মৌজাস্থ মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজ এর সামনে নিয়ামতপুর-মান্দা ফেরিঘাট পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় ফেরিঘাটের দিক থেকে আসা বোরকা পরিহিত তিন নারীকে সন্দেহজনক আচরণের কারণে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরবর্তীতে দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় শরীরে পেঁচানো অবস্থায় তাদের কাছ থেকে মোট ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

ঘটনার পর র‍্যাব বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। আটক তিন নারীকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন