গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপত্বি করেন মোহাম্মদ হোসেন আরমান আহবায়ক কালীগঞ্জ পৌর বি এন পি, সঞ্চালনা করেন মাহফুজ শেখ সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড বি এন পি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন মাষ্ঠার আহবায়ক কালীগঞ্জ থানা বি এন পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোলাইমান আলম আহবায়ক সদস্য কালীগঞ্জ থানা, সিরাজুল সালেকীন লিমন আহবায়ক সদস্য কালীগঞ্জে থানা বি এন পি। উদ্দিন পাঠান মিঠু আহবায়ক সদস্য কালীগঞ্জ পৌর বি এন পি। আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন সদস্য সচিব গাজীপুর জেলা সেচ্ছাসেবক দল, মোঃ হায়দার আলী শেখ সভাপতি কালীগঞ্জ পৌর কৃষক দল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালাহ উদ্দিন আহমেদ সদস্য পৌর বি এন পি আহবায়ক কমিটি, আক্তারুজ্জামান কিরণ সম্পাদক জাপান বি এন পি। মাজম মোহাম্মদ, মোক্তার হোসেন, আবু হানিফা,মোঃ মাসুম, নজরুল ইসলাম,আমীর হোসেনসহ প্রমুখ।
অনুষ্ঠান টি আয়োজন করেন মকবুলুর রহমান ৬ নং ওয়ার্ড সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর সেচ্ছাসেবক দল,ও আক্তারুজ্জামান কিরণ সম্পাদক জাপান বি এন পি,
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনকে সফল করার জন্য সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য সকলকে আহবান জানান।
কোন ধরনের হুমকি ও ভয় যেন ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন। ৬ নং ওয়ার্ড বি এন পি ও অঙ্গ সংগঠন এর সকলের নিকট এ কে এম ফজলুল হক মিলন ভাইয়ের জন্য দোয়া ও ধানের শীষের ভোটের প্রর্থনা করেন।

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধিঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:০৬ পূর্বাহ্ণ