ঘাটাইলে ১১ দলীয় পথসভায় আসিফ মাহমুদ সজিব ভূইয়া 

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:০৬ পূর্বাহ্ণ

ঘাটাইলে ১১ দলীয় ঐক্যজোটের পথসভায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯ টায়

ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায়  এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া   বলেছেন ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ জাতীয় পর্যায়ে  ১১ দলীয় জোটের সৃষ্টি হয়েছে। শহীদ ওসমান হাদীর হত্যার নিশ্চয়তা নিরে আমরা নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছি। পাশাপাশি  শাপলা গণহত্যার ও বিডিআর গণহত্যার বিচার আমরা এ দেশেই সম্পন্ন করবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন আমরা আমাদের ইশতেহারে বলেছি সাময়িক বাহিনীর মতো বেসামরিক পর্যায়ের তরুন প্রজন্ম আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে আমরা নিজেরা আরো শক্তিশালী হবো।

তিনি বলেন নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা সহ বিভিন্ন জায়গায় নগদ টাকা দেয়া হচ্ছে। এই টাকার বিনিময়ে যদি আপনারা বিক্রি হন তাহলে আগামীতে আপনারা স্বামী ও সন্তানদের হারাবেন।

একটি রাজনৈতিক দল বলছেন কৃষকদের রীন মওকুফ করে দিবেন বলেছেন। কৃষক কার্ড দিবেন। বিভিন্ন প্রলোভন দেখাচ্ছেন।

এনপিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূইয়া আগামী ১২ ফেব্রুয়ারি নিবাচনে ঘাটাইলবাসীকে গণভোটে হ্যা এবং শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে আগামীতে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহবান জানিয়েছেন।

এ সময় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার  সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল, ১১ দলীয় ঐক্যজোট  মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দার সহ ১১ দলীয় ঐক্যজোট জোটেরঅন্যান্য  স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন