লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তানজিমুল কোরআন একাডেমিতে আনুষ্ঠানিকভাবে হিফজ শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রহমত আলী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ফাইভের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও গোলাম রাব্বানী মিঠু। এছাড়াও উপস্থিত ছিলেন হিফজ শাখার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, অভিভাবক আ. সালাম এবং প্রতিষ্ঠানের প্রধান পরিচালক কাওলাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও কোরআন হিফজে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এই হিফজ শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা তানজিমুল কোরআন একাডেমির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সহযোগিতার আশ্বাস দেন।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে হিফজ শাখার কার্যক্রমের শুভ সূচনা করা হয়

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ১২:৩৮ অপরাহ্ণ