রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ৮:৪৬ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর : বিষাক্ত মদ পানে ইতোমধ্যে রংপুরে ৭ জনের প্রাণহানি হয়েছে। এবার রংপুর কারাগারে বন্দি সেই মাদক কারবারি জয়নুল আবেদিন (৪৬) মারা গেছেন। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জানা যায়, জয়নুল আবেদিন বদরগঞ্জের কিশামত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

রেকটিফাইড স্পিরিট বিক্রির অপরাধে গত সোমবার (১২ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিত চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়নুল আবেদিনের বিরুদ্ধে মাদক ও হত্যা মামলা ছিল। মঙ্গলবার বিকেলে বুকে ব্যথা অনুভব হলে তাকে কারাগার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন থেকে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

এদিকে রেকটিফাইড স্পিরিট পান করে মৃত্যুর সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে। গতকাল (১৩ জানুয়ারি) মঙ্গলবার রাতে শ্যামপুর বাজার এলাকার রাশেদুল ইসলাম ও আব্দুল মালেক নামে দুজন মারা যান। এর আগে সকালে মারা যান মানিক চন্দ্র রায় (৬০)।

তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন