খুলনায় গণভোট উপলক্ষে প্রচারণা কার্যক্রম চলমান

শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ৯:৫৭ অপরাহ্ণ

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার আজ ১২ জানুয়ারি সোমবার গণভোট ২০২৬ এর প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে খুলনা নিউ মার্কেটে আগত ক্রেতা ও বিক্রেতা মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং গণভোট ২০২৬ দিতে আগ্রহী করার লক্ষ্যে বক্তৃতা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার, খুলনা জনাব মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ.) দীপংকর দাশ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং খুলনা নিউ মার্কেট পরিচালনা কমিটির সদস্যগণ।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন