ছাতকে ভুয়া তথ্য ছড়িয়ে সাংবাদিকদের মানহানি: তদন্তের নির্দেশ আদালতের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ । ৭:০৫ অপরাহ্ণ

ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অপপ্রচারের অভিযোগ এনে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ভূয়া তথ্য ও কুৎসা রটনার মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। আজ রোববার (১১ জানুয়ারি) সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহি’র ছাতক উপজেলা প্রতিনিধি মো. ফজল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ছাতক পৌরশহরের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো. তানভির আহমেদ জাকির ও একই উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের বাসিন্দা আবদুস সালামকে আসামী করা হয়েছে।

জানা যায়, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর আবদুস সালামের প্রত্যক্ষ সহযোগিতায় তানভির আহমেদ জাকির উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নামীয় ফেইসবুকে মামলার বাদী দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহির ছাতক প্রতিনিধি মো. ফজল উদ্দিন এবং দৈনিক সমকাল, উত্তরপুর্ব, নিউএজের ছাতক প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালায়। এতে সামাজিকভাবে তাদের সম্মানহানি করা হয়। মামলার বাদী ফজল উদ্দিন জানান, মিথ্যা অভিযোগ এনে কোন বক্তব্য বা অনুমতি ছাড়াই আমাদের ছবি ব্যবহার করে অভিযুক্তরা ফেইসবুকে কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করেছে। এতে সামাজিকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন এবং পেশাগত মর্যাদায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে আইনি প্রতিকার চেয়ে আদালতে তিনি এ মামলা দায়ের করেছেন।

এদিকে, আদালত মামলাটি আমলে নিয়ে ডিডি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার আইনজীবী এ্যাডভোকেট আবুল ফজল মোহাম্মদ ফাহিম।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন