লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদ্রাসার মাঠে মোবাইল চালার অপরাধী অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসার নাইট গার্ড আতিকুল ইসলামে বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে হাতীবান্ধা উপজেলার ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসার মাঠে।ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মাদ্রাসার মাঠে দুই কিশোর বন্ধু মোবাইল ফোন ব্যবহার করছিল। এ সময় মাদ্রাসার নাইট গার্ড আতিকুল ইসলাম তাদের গালিগালাজ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আতিকুল ইসলাম উত্তেজিত হয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোঃ মারুফকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন।আহত মারুফকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় আহত মারুফের বাবা নাইট গার্ড আতিকুল ইসলাম সহ আরো কয়েকজনের নামে হাতীবান্ধা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মোঃ আমানউল্ল্যা বলেন অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ৩:৪৩ অপরাহ্ণ