পত্নীতলার কৃতি সন্তান ও পাবিপ্রবি’র অধ্যাপক ফিরোজে’র পিএইচডি ডিগ্রি অর্জণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ । ৭:১৭ পূর্বাহ্ণ

নওগাঁ পত্নীতলার কৃতি সন্তান ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্টমেন্ট এর সহযোগী অধ্যাপক মোঃ ফিরোজ আলী পিএইচডি ডিগ্রি অর্জণ করেছেন। তিনি পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের চকদোচাই (বাবনাবাজ) গ্রামের মোঃ শাহাজাহান আলীর ছেলে। তিনি নজিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজশাহী গভ সিটি কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) কৃতিত্বের সাথে উর্ত্তীণ হোন।

ড. ফিরোজ আলী আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, পিএইচডি চলাকালীন,তিনি ১০টি গবেষণাপত্র প্রকাশ করেন যার মধ্যে রয়েছে ৬টি উচ্চ প্রভাব ফ্যাক্টর Q1 র‍্যাঙ্কযুক্ত জার্নাল নিবন্ধ এবং ৪টি আই ইইই এক্সপ্লোর আন্তর্জাতিক সম্মেলন পত্র। বাংলাদেশে হাইব্রিড নবায়নযোগ্য শক্তি ভিত্তিক মাইক্রোগ্রিড অপ্টিমাইজেশন এই বিষয়ে গবেষণা করে গত ২৪ ডিসেম্বর পিএইচডি রেজাল্ট পেয়েছি।

এই ডিগ্রি অর্জনে তত্ত্বাবধায়ক, শিক্ষক, সহকর্মী, পরিবারের সদস্য এবং বন্ধুদের নিরন্তর সমর্থন এবং প্রার্থনার জন্য আন্তরিক ধন্যবাদ। এই অর্জন তাদের সকলেরও।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন