বিএনপি প্রার্থী গাজীপুর -৫ ফজলুল হক মিলনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

পাবলিক বাংলা :
প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ । ৬:১৫ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক একেএম ফজলুল হক মিলনের পক্ষে দলীয় সিনিয়র নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের নিকট হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলম ও আশরাফী হাবিবুল্লাহ ও সাবেক পৌর মেয়র মোঃ লুৎফর রহমানসহ প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন