নওগাঁর মান্দায় আদর্শ শিক্ষক ফেডারেশন মান্দা শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন মান্দা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের নওগাঁ জেলা আমীর ও মান্দা–৪ আসনের মনোনীত এমপি প্রার্থী খন্দকার মুহা. আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওগাঁ জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান, অধ্যাপক আব্দুর রশিদ, জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মো: মোস্তফা আল আমীন, মান্দা উপজেলা শাখার আমীর ডা: মো: আমিনুল ইসলাম প্রমুখ।

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ । ৫:১১ অপরাহ্ণ