পত্নীতলায় মেডিকেল টেকনোলজিস্টদোর অর্ধদিবস কর্মবিরতি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ । ৮:৫১ অপরাহ্ণ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন নওগাঁর পত্নীতলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার  (৩ ডিসেম্বর ) পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা ।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট :ল্যাব টেকনোলজিস্ট মিনহাজ পারভেজ  সুমন, ডেন্টিস্ট জার্জিস,রেডিওলজিস্ট বেদারুল ইসলাম, ফার্মাসিস্ট সেলিম রেজা, গীতা রানী  এবং বেসরকারি প্রাইভেট ডায়াগনস্টিক ও হাসপাতাল ল্যাব টেকনোলজিস্ট রাশেদ রানা, মাহফুজুল হক,  তপু, শাকিল, রেন্টু, রউফ,মুসা ও ডেন্টিস্ট সুমন প্রমূখ।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৩১ বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেডের দাবি করে আসছে। কিন্তু কোন সরকারই তাদের দাবি বাস্তবায়ন করছে না। তাই তারা কর্মবিরতিতে গিয়েছে। দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি ও কমপ্লিট শাটডাউনের করবে বলে জানান তারা।

এদিকে, সেবা না পেয়ে বিপত্তিতে পড়েন হাসপাতালে আসা রোগীরা। কর্মবিরতি চলাকালে  হাসপাতালের প্যাথলজিসহ বিভিন্ন বিভাগে কর্মকাণ্ড বন্ধ থাকে। এ সময় সেবা না পেয়ে রোগীদের দাড়িয়ে থাকার দীর্ঘ লাইনের সারি দেখা যায়। সেবা না পেয়ে অনেকে পরেছেন ভোগান্তিতে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপের দাবি তাদের।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন