বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নির্বাচন ঘিরে কালীগঞ্জে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

পাবলিক বাংলা :
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ । ৫:৫২ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ ‘‘যুবকরাই বদলে দিবে আগামীর গাজীপুর-৫” প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতের এই বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের যুব সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. তাজুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগের নির্বাহী পরিষদ সদস্য ও সেক্রেটারী এ্যাড মো. মতিউর রহমান আকন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক ও জুলাই আন্দোলনের অন্যতম মাষ্টার মাইন্ড সিবগাতুল্লাহ সিবগা। উন্নয়নের রপকল্প পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা মহানগর জামায়াতের নায়েবে আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর মহানগরের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন, গাজীপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. মোহাম্মদ শামসুল হক ভ‚ইয়া, নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন, গাজীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান খান, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইয়াছিন আরাফাত, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল ইসলাম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পুবাইল থানা আমীর ও জেলা মহানগর জামায়াতের শুরা সদস্য আশরাফ আলী কাজল, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান, পৌর আমীর মাওলানা আমিমুল এহসান, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল এবং গণমাধ্যমকর্মীসহ প্রমুখ। ।
পবিত্র কোরআন তিলায়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন। হাজার হাজার কর্মী-সমর্থক ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে সমাবেশে অংশগ্রহন করেন। এসময় যুবকরা মিছিল ও বর্ণীল শোভাযাত্রায় সজ্জিত হয়ে ফেষ্টুন-ব্যানারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত হয়।
গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান তাঁর রপকল্পে বলেন, তিঁনি নির্বাচিত হলে অত্র অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, সৎ যোগ্য, দক্ষ, নবীন-প্রবীনের সম¤œয়ে উন্নয়ন কমিটি গঠন, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার মানোন্নয়ন, দুস্থ্য অসহায়দের পূর্নবাসন, যুবকদের কর্মসংস্থানসৃষ্টি, তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন, হাসপাতালকে আধুনিকায়ন, সন্ত্রাস দূর্নীতি চাঁদাবাজ ও মাদক নির্মূল, জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পাঠাগার নির্মান, শিল্পকারখানা নির্মাণে পরিকল্পিত ইন্ডাষ্ট্রিয়াল জোন তৈরি, কৃষিখাতের আধুনিকায়ন, তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি তৈরি করা হবে। এতিম বিধবা, দুঃস্থ ও বিপন্ন মানুষের পূনর্বাসনের ব্যবস্থা করাসহ নেতৃত্বগুণ বৃদ্ধি ও সামাজিক-নৈতিক মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠা করা হবে।
তিনি যুবকদের উদ্দেশ্যে আরোও বলেন, জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে এবং দেশের সামাজিক সংকট মোকাবেলায় যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামায়াতের কার্যালয়ে এসে শেষ হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন