মাহামুদুল হাসান রনি, মাদারীপুর প্রতিনিধি : দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ স্লোগানে রাজৈরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী শুরু হয়েছে।
এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে সপ্তাহব্যাপী “প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রানিসম্পদ প্রদর্শনী ২০২৫”উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
বুধবার (২৬ নভেম্সবর) সকাল সাড়ে ১০ টায়
রাজৈর উপজেলার হেলিপ্যাড চত্বরে রাজৈর
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলামের সঞ্চালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলামের । এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ নিয়াজ শিশির, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাগর সাহা, উপজেলা একাডেমিক সুপারভাইজার ননীগোপাল, খামারি উদ্যোক্তা হাফেজ রাফিউল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, রাজৈর উপজেলা খামারের জন্য উপযোগী। তাই সবাইকে উদ্যোগী হয়ে প্রাণিসম্পদের উন্নতি ঘটাতে হবে। তাহলে দেশীয় অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা মিটাতে সহযোগী হবে।

পাবলিক বাংলা :
প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ । ৮:২৭ অপরাহ্ণ