কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রবিন গ্রেফতার

পাবলিক বাংলা :
প্রকাশের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ । ৭:২৫ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কার্যক্রম নিষিদ্ধ কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এস.এম রবিন হোসেনকে (৫৪) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তা জানান, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি।
ডিবির বরাত তিনি বলেন, বুধবার ভোরে ডিবি গুলশান বিভাগের একটি টিম রাজধানীর ভাটারাb থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এস.এম রবিন হোসেনকে গ্রেফতার করে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন