কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ দুই নারী মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:২৪ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধী, গাজীপুরের কালীগঞ্জে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকাসহ মোছাঃ দিলরুবা (৪২) ও মোসা. শবনাম বেগমকে (৪৮) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এস আই (নিঃ) মো. রাসেল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার তুমিলিয়া ইউনিয়নাধীন পুন্যারটেক গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় পার্শ্ববর্তী অলুয়া গ্রামের বেলায়েত হোসেন বেনুর স্ত্রী মোসা. দিলরুবা ও গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া মাঝিরখোলা গ্রামের মৃত কলিম লস্করের স্ত্রী মোসা. শবনম বেগমকে ১৫ পিস ইয়াবা ট্যাবেলটসহ আটক ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার রাতে দু’জনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬(৯)২৫ নং মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন