হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃ-ত্যু

সিরাজুল ইসলাম-হাতীবান্ধা
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ । ২:৩০ পূর্বাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার আজ বিকেলে উপজেলার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ইসমাম। সে হাতীবান্ধা এস এস সরকারি হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং সৌদি সাঈদী প্রবাসী নুরুজ্জামানের ছেলে। তার বাড়ি উপজেলার সিংগীমার ইউনিয়নে।প্রত্যক্ষদর্শীরা জানান, কোচিং থেকে বাড়ি ফেরার পথে ইসমাম বাইসাইকেল নিয়ে ব্র্যাক অফিস এলাকায় পৌঁছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা ফাহমিদা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করে। পরে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন