নোয়াখালীর সেনবাগে জামায়াতের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে ছাতা বিতরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ । ৪:২৫ অপরাহ্ণ

মো: ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন),নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর সেনবাগের ৪নং কাদরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে রিক্সাচালক ও শ্রমিকদের মাঝে ছাতা বিতরন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ আগষ্ট মঙ্গলবার বিকাল ৪ টায় আহাম্মদপুর বেপারী বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাষ্টার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সেনবাগ – সোনাইমুড়ী (আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আহাম্মদ সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো: গোলাম হোসেন শাহীন, ৮নং ওয়ার্ড চাঁদপুর পশ্চিমের সভাপতি মাষ্টার বশির আহমেদ,সাবেক বিশিষ্ট সমাজসেবক ও
ব্যাংকার রহিম উল্লাহ, মুক্তিযোদ্ধা হাজী ওবায়েদুল হক,সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মাসুম সহ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন